• সম্পর্কিত
  • বিজ্ঞাপন
  • পেশা
  • যোগাযোগ
দুপুর ১২:২৯, ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  • লগইন
ফলাফল নেই
সব ফলাফল দেখুন
NEWSLETTER
দৈনিক অন্তরাল
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • টেক
  • ভিন্নচোখে
  • মতামত
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • টেক
  • ভিন্নচোখে
  • মতামত
ফলাফল নেই
সব ফলাফল দেখুন
দৈনিক অন্তরাল
ফলাফল নেই
সব ফলাফল দেখুন
হোম খেলা

‘শেরপুর দৌড়’ প্রতিযোগিতা শুক্রবার

ফেব্রুয়ারি ১৬, ২০২৩
in খেলা
A A
0
‘শেরপুর দৌড়’ প্রতিযোগিতা শুক্রবার
Share on FacebookShare on Twitter

‘গারো পাহাড় এবং প্রাণী রক্ষা করুন’ প্রতিপাদ্য ধারণ করে আয়োজিত এ প্রতিযোগিতায় ৩ ক্যাটাগরিতে দেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রায় সাড়ে চারশ’ প্রতিযোগী অংশ নেবেন।

শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ’শেরপুর দৌড়-২০২৩’ ম্যারাথন প্রতিযোগিতা। শুক্রবার অনুষ্ঠেয় এই প্রতিযোগিতা উপলক্ষে বুধবার বিকেলে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিযোগিতার জার্সি ও মেডেল উন্মোচনসহ কিটব্যাগ বিতরণ করা হয়।

এই কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে শেরপুর দৌড় প্রতিযোগিতা ও শেরপুর রানার্স কমিউনিটির প্রধান সমন্বয়ক আল আমিন সেলিম বক্তব্য দেন। তিনি জানান, শেরপুরের সীমান্তবর্তী অপরূপ সৌন্দর্যমণ্ডিত গারো পাহাড়ের ট্র্যাকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১০, ৫ ও দেড় কিলোমিটার- এ তিনটি ক্যাটাগরিতে দেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রায় সাড়ে চারশ’ প্রতিযোগী এতে অংশ নেবেন।

শুক্রবার ভোর ৬টায় প্রতিযোগিতা শুরু হবে। প্রত্যেক ক্যাটাগরিতে বিজয়ী প্রথম তিনজনের জন্য প্রাইজমানি ও মেডেল থাকবে।

তিনি বলেন, ‘গারো পাহাড় এবং প্রাণী রক্ষা করুন’ প্রতিপাদ্যকে ধারণ করে এ প্রতিযোগিতার মাধ্যমে শেরপুরকে সারাদেশসহ বিশ্বের বুকে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ডেনিম সলিউশান লিমিটেড। এছাড়া জেএন্ডএস গ্রুপ গোল্ড স্পন্সর, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড গ্রীন এন্ড সাসটেইনাবিলিটি পার্টনার এবং হাইড্রেশন পার্টনার হিসেবে রয়েছে স্টারজল ডাইস এন্ড কেমিকেল। আর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে জেলা ক্রীড়া সংস্থা, জেলা পরিষদ, শেরপুর রোটারী ক্লাব, চেস ট্র্যাক, কডস ক্লোথিং, আবেদীন হাসপাতাল, শেরপুর টেনিস ক্লাব ও শেরপুর রেড লাইন বাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ডেনিম সলিউশান লিমিটেডের স্বত্বাধিকারী সোহেল রানা, গোল্ড স্পন্সর জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, অ্যাথলেট জহির রায়হান প্রমুখ।

শেরপুর দৌড়ের সহ-সমন্বয়ক ইমরান হাসান রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সহ-সমন্বয়ক রাজীব আহমেদ, জুবাইদুল ইসলাম, এসএম জুবায়েরসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Recommended

পাকিস্তানের শিয়ালকোটে সেনা ঘাঁটিতে পরপর বিস্ফোরণ, আগুন

কুষ্টিয়ায় মুদি দোকানে টিন কেটে ৩৫ লিটার সোয়াবিন তৈল চুরি, আটক -১

4 বছর আগে
নিজের দৃষ্টিভঙ্গি থেকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ বানিয়েছেন বিবেক, বললেন নওয়াজুদ্দিন

নিজের দৃষ্টিভঙ্গি থেকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ বানিয়েছেন বিবেক, বললেন নওয়াজুদ্দিন

4 বছর আগে

Popular News

    Connect with us

    ফেসবুক টুইটার ইউটিউব আরএসএস
    দৈনিক অন্তরাল

    সংবাদ বিভাগ

    • অন্যান্য
    • খেলা
    • জাতীয়
    • টেক
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশেষ সংবাদ
    • বিশ্ব সংবাদ
    • ভিন্নচোখে
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • সারাদেশ

    প্রকাশক

    • সম্পর্কিত
    • বিজ্ঞাপন
    • পেশা
    • যোগাযোগ

    © ২০২২ দৈনিক অন্তরাল - সর্ব সত্ত্ব সংরক্ষিত । Powered by SHELLSOFT TECHNOLOGIES

    দুপুর ১২:২৯, ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    ফলাফল নেই
    সব ফলাফল দেখুন
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • করোনাভাইরাস
    • সম্পাদকীয়
    • জাতীয়
    • রাজধানী
    • সারাদেশ
    • রাজনীতি
    • বিশ্ব সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • বাণিজ্য
    • টেক
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি
    • আইন আদালত
    • প্রজন্ম
    • প্রবাস
    • ক্যাম্পাস
    • সাহিত্য
    • ধর্ম
    • ছবি
    • ভিডিও

    © ২০২২ দৈনিক অন্তরাল - সর্ব সত্ত্ব সংরক্ষিত । Powered by SHELLSOFT TECHNOLOGIES

    ফিরে আসার জন্য ধন্যবাদ!

    নীচে আপনার অ্যাকাউন্ট লগইন করুন

    পাসওয়ার্ড ভুলে গেছেন?

    আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন

    আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করতে আপনার ইউজার নাম বা ইমেল ঠিকানা লিখুন

    লগইন
    Go to mobile version