• সম্পর্কিত
  • বিজ্ঞাপন
  • পেশা
  • যোগাযোগ
রাত ৮:১৩, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  • লগইন
ফলাফল নেই
সব ফলাফল দেখুন
NEWSLETTER
দৈনিক অন্তরাল
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • টেক
  • ভিন্নচোখে
  • মতামত
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • টেক
  • ভিন্নচোখে
  • মতামত
ফলাফল নেই
সব ফলাফল দেখুন
দৈনিক অন্তরাল
ফলাফল নেই
সব ফলাফল দেখুন
হোম খেলা

অসহায় শিশুকে রাস্তায় রেখে পালালেন নারী

মার্চ ২১, ২০২২
in খেলা, জাতীয়, টেক, বাণিজ্য, বিনোদন, বিশেষ সংবাদ, বিশ্ব সংবাদ, ভিন্নচোখে, মতামত, রাজনীতি, লাইফস্টাইল, সারাদেশ
A A
0
অসহায় শিশুকে রাস্তায় রেখে পালালেন নারী
Share on FacebookShare on Twitter

বাগেরহাটে বোরকা পরা এক নারী রাস্তায় ওপর আড়াই বছর বয়সী বাক প্রতিবন্ধী শিশুকে রেখে পালিয়ে গেছেন। পরে এলাকাবাসীর খবরের ভিত্তিতে অবুঝ শিশুটিকে পুলিশ উদ্ধার করেছে।

রোববার (২০ মার্চ) বিকেলে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত নিরাপদ আবাসন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। এর আগে দুপুরে বাগেরহাট শহরের দক্ষিন হাড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে বোরকা পরিহিত এক নারী শিশুটিকে সাবেক পৌর কাউন্সিলর অহিদুজ্জামানের বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে অহিদুজ্জামানের ছেলে জাহিদুল ইসলাম যুবরাজ শিশুটিকে স্কুলের গেটে রেখে আসেন।

দক্ষিণ হাড়িখালী গ্রামের মাহমুদা বেগম বলেন, বেলা ১১টার কিছু পরে স্কুলের সামনে দেখি কোন অভিভাবক ছাড়া একটি শিশু হাঁটাহাঁটি করছে। আমি কাছে যেতেই আমার কোলে উঠে। এরপর থেকে আর নামছে না। পরে আমি বিদ্যালয়ের শিক্ষকদের জানাই।

মনিরা বেগম নামের আরেক নারী বলেন, সকালে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে দেখি কালো বোরকা পরিহিত মধ্য বয়সী এক নারী একটি শিশুকে কোল থেকে রাস্তার উপর নামিয়ে জোর পায়ে হেঁটে যাচ্ছে। শিশুকে রেখে কেন চলে যাচ্ছেন জানতে চাইলে, কোন কথা না বলে দ্রুত সে চলে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করেছি। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে সমাজ সেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাট শহর সমাজসেবা অধিদপ্তরের কর্মর্কতা, এসএম নাজমুছ সাকিব বলেন, শিশুটিকে আপাতত শহরের দশানীস্থ সরকারি শিশু পরিবারের নিরাপদ আবাসন কেন্দ্রে রাখা হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে। শিশু পরিবারেই তার সেবা যত্ন করা হবে। শিশুটির পরিবারকে খুঁজে না পাওয়া গেলে খুলনা বিভাগীয় ছোটমনি নিবাসে পাঠানো হবে।

Recommended

প্রধানমন্ত্রী পায়রা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন

প্রধানমন্ত্রী পায়রা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন

4 বছর আগে
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আজ মদ-গাঁজার আসর : এমপি হারুন

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আজ মদ-গাঁজার আসর : এমপি হারুন

4 বছর আগে

Popular News

    Connect with us

    ফেসবুক টুইটার ইউটিউব আরএসএস
    দৈনিক অন্তরাল

    সংবাদ বিভাগ

    • অন্যান্য
    • খেলা
    • জাতীয়
    • টেক
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশেষ সংবাদ
    • বিশ্ব সংবাদ
    • ভিন্নচোখে
    • মতামত
    • রাজনীতি
    • লাইফস্টাইল
    • সারাদেশ

    প্রকাশক

    • সম্পর্কিত
    • বিজ্ঞাপন
    • পেশা
    • যোগাযোগ

    © ২০২২ দৈনিক অন্তরাল - সর্ব সত্ত্ব সংরক্ষিত । Powered by SHELLSOFT TECHNOLOGIES

    রাত ৮:১৩, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    ফলাফল নেই
    সব ফলাফল দেখুন
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • করোনাভাইরাস
    • সম্পাদকীয়
    • জাতীয়
    • রাজধানী
    • সারাদেশ
    • রাজনীতি
    • বিশ্ব সংবাদ
    • খেলা
    • বিনোদন
    • বাণিজ্য
    • টেক
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি
    • আইন আদালত
    • প্রজন্ম
    • প্রবাস
    • ক্যাম্পাস
    • সাহিত্য
    • ধর্ম
    • ছবি
    • ভিডিও

    © ২০২২ দৈনিক অন্তরাল - সর্ব সত্ত্ব সংরক্ষিত । Powered by SHELLSOFT TECHNOLOGIES

    ফিরে আসার জন্য ধন্যবাদ!

    নীচে আপনার অ্যাকাউন্ট লগইন করুন

    পাসওয়ার্ড ভুলে গেছেন?

    আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন

    আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করতে আপনার ইউজার নাম বা ইমেল ঠিকানা লিখুন

    লগইন
    Go to mobile version